সাভারে কিশোরী ধর্ষণের শিকার, আটক ১

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১৪

সাভারে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ঐ কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক ওয়াসিমকে (২৯) গ্রেফতার করেছে। আটক ওয়াসিম মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন বেজপাড়া এলাকার সোহরাব মিয়ার ছেলে। সে ঐ কিশোরীর ফুফা বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর আমিনবাজার এলাকায় ফুফুর বাসায় বেড়াতে আসে ঐ কিশোরী। ১০ অক্টোবর রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে ঐ কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তার ফুফা ওয়াসিম। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়।