বিশ্ব মান দিবস আজ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১৬

আজ ১৪ অক্টোবর ৫০তম বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব মো. আবদুল হালিম পৃথক পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি