পিতামাতা ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১৬

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ‘বয়স্ক সেবাকেন্দ্র’ নামে একটি নার্সিং কেয়ার প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা পিতামাতা এবং বয়স্কদের প্রতি অধিকমাত্রায় যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তারা ফিজিওথেরাপির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেহ ও মন দুটোকেই সচল রাখতে হবে। নতুন এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পরিচালক ডা. নাজিমউদ্দিন বলেন, অসুস্থ প্রবীণদের নার্সিং, লিভার কেয়ার ছাড়াও ফিজিও, পেইন ম্যানেজমেন্ট তথা প্যারালাইসিস রোগীকে বাড়িতে গিয়ে চিকিত্সা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটি ধানমন্ডির ৯-এ (পুরাতন ১৯) সড়কের ৬৯ নম্বর বাড়িতে অবস্থিত। —প্রেস বিজ্ঞপ্তি