পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের মাতা মাচয়ই (৮৫) পরলোকগমন করেছেন। শনিবার রাত ১১টার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। আগামী বুধবার কেন্দ্রীয় মারমা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
মাচয়ইর মৃত্যুতে মন্ত্রীর প্রতি গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ ইমাম আলি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আবছার প্রমুখ।
