মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১৭

শামসুল আলম

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে পারিবারিক ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—চাঁন্দগাঁওস্থ গোলাম আলী নাজির বাড়ি জামে মসজিদ ও এতিমখানায় খতমে কোরআন, এতিমদের মাঝে খাবার বিতরণ, মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও জিয়ারত, বাদজোহর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত।