পদ্মা সেতুতে বসছে ১৫তম স্প্যান

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:২৩

পদ্মা সেতুতে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। আজ সোমবার স্প্যানটি পদ্মার চর এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। এছাড়া আরো পাঁচটি স্প্যান এখন প্রস্তুত রয়েছে পিলারের ওপরে বসানোর অপেক্ষায়। তবে পদ্মায় নাব্য সংকটের কারণে এসব স্প্যান এতোদিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী। তবে ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর পাইলিংয়ের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকি ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি। যে ১১টি পিয়ার এর কাজ জটিলতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে রবিবার ১টি পিয়ারের (পিয়ার-৩২) কাজ শেষ হয়েছে। এ মাসেই আরো ১টি পিয়ার এর কাজ শেষ হবে (পিয়ার-৩১)।