উত্তর সিরিয়া থেকে আরো হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৪৩

উত্তর সিরিয়া থেকে আরো মার্কিন সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তুরস্ক ওই অঞ্চলে হামলার মাত্রা বাড়াতে পারে এমন তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। প্রায় এক হাজার সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তুর্কি অভিযানের কারণে আইএসের স্বজনরা বন্দিশিবির থেকে পালিয়ে গেছেন। এসডিএফ জানিয়েছে, ৮ শ’ বন্দি পালিয়েছেন। এদের মধ্যে ব্রিটেনসহ বিভিন্ন দেশের নাগরিক আছেন।
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান হামলার আওতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন। কোবানা থেকে হাসাকা পর্যন্ত হামলা চালানো হবে। সিরিয়ার অভ্যন্তরে আরো ৩০ কিলোমিটার এলাকায় হামলা চালানো হবে। এরদোয়ান জানিয়েছেন, রাস আল-আইন ইতোমধ্যেই তাদের নিয়ন্ত্রণে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ জানিয়েছে, রাস্তার ধারে বেশি সংঘর্ষ হচ্ছে। গতকাল ৫ বেসামরিকসহ ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কুর্দিদের নেতাও রয়েছেন। —রয়টার্স