শিবচরে ইলিশ নিধনের দায়ে ৪০ জেলেকে কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:০৭

পদ্মা নদীতে শিবচরের অংশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার দায়ে পৃথক অভিযানে ৪০ জেলেকে বিভিন্ন মিয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আরও পড়ুন: চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

সোমবার ভোর রাতে এ দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান। একই দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এটিএম শামসুজ্জামানসহ পুলিশের একটি টিম। অভিযানে আটক প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে রাতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে অসাধু জেলেদের নিকট থেকে আটক করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, নদীতে অভিযান অব্যাহত থাকবে। ইলিশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসা দরকার।
ইত্তেফাক/এমআরএম