প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।
একটু একটু করে জানো আনন্দ পাবে।
বায়ু
১. বায়ু ছাড়া কে বেঁচে থাকতে পারে না?
২. উদ্ভিদ বায়ুর কিসের সাহায্যে খাদ্য তৈরি করে?
৩. শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর কী প্রয়োজন?
৪. কার জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ?
৫. মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে কী ব্যবহার করে?
৬. চরকা ঘোরাতে সাহায্য করে কোনটি?
৭. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে কি উত্পাদন করা যায়?
৮. মানুষ শরীর ঠাণ্ডা রাখতে কী কাজে লাগায়?
৯. কী ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে?
১০. ভেজা চুল শুকানোর জন্য কী ব্যবহার করি?
১১. বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে কী সরিয়ে নিতে সাহায্য করে?
১২. মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়?
১৩. আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্রে কী ব্যবহার করা হয়?
১৪. বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কী ব্যবহার করা হয়?
১৫. শ্বাসকষ্টের রোগী, ডুবুরি ও পর্বতারোহীদের কিসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়?
১৬. রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে কী হয়?
১৭. জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে কোনটি?
১৮. গাছপালা পোড়ানোর ফলে উত্পন্ন ধোঁয়া কি দূষিত করে?
১৯. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী নির্গত হয়?
২০. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করলে বাতাসে কী ছড়ায়?
