আসল কথা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:০৮

প্রণব মজুমদার

 

শক্তির বাতাস যেদিকে বয়

আমাদের মন সেদিকেই রয়!

 

সত্য আজ পরাহত

চাটুকার আছে যত

মিথ্যার হয় বিজয়

এমন তো হবার কথা নয়?

 

দেশপ্রেম মানবতা

এসব আসল কথা

মিথ্যার বেসাতিতে সবি হয় লয়!

কবে হবে এ সমাজে সত্যের জয়?