নরসিংদীতে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্য উন্মোচন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

নরসিংদী প্রতিনিধি

বুধবার নরসিংদী মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী মুক্ত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। একই সঙ্গে নরসিংদী সার্কিট হাউজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত ভাস্কর্যের উন্মোচন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।