পিরোজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০০

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা প্রশাসন প্রাথমিক শিক্ষা সমাপনী চূড়ান্ত মডেল টেস্ট ২০১৯ পরীক্ষায় জেলা শহরের ৪৬ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছে।

সোমবার জেলা প্রশাসকের দপ্তরের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় কৃতী ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী খান, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জসীম উদ্দিন মাঝি, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ইদ্রিস আলী আজিজি প্রমুখ।