ঘুষ নেওয়ার অভিযোগে আটক এক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০১

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘুষ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলাম নামের এক অফিস সহায়ককে আটক করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। সোমবার দিনাজপুর দুদকের একটি দল ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে এই অভিযান চালায়। আটককৃত আতিকুল ইসলাম নেত্রকোনা জেলার রহমত আলীর ছেলে।

দুদকের দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেওয়ার নামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সহিম উদ্দীনের কাছে ২১ হাজার টাকা হাতিয়ে নেয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।