পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে -------------------- ডিসি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরী ও উপজেলার বাজারগুলোতে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সোমবার তার কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী ভারত ও অন্যান্য দেশ থেকে কয়েকদিন পেঁয়াজ না আসার কারণে এখানকার পাইকারি ও খুচরা বাজারে মূল্য হঠাত্ বৃদ্ধি পেয়েছে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কিছু অসাধু আড়তদার  তাদের গুদামে পেঁয়াজ মজুদ রেখে অস্বাভাবিকহারে মূল্য বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ভারত ও মিয়ানমারসহ অন্য দেশ থেকে আবার এখানে পেঁয়াজ আসার কারণে পাইকারি বাজারে এর মূল্য কেজিপ্রতি ৪০ টাকায় নেমে এসেছে। কিন্তু খুচরা বাজারগুলোতে এখনো ৮০ থেকে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অসাধু  ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।