শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জ জেলাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার ব্যবসায়ী সংগঠন শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) ত্রিবার্ষিক নির্বাচন হবে আগামী ২০ অক্টোবর। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের তপশিল ঘোষণার পর পরই প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন।
এ নির্বাচনে একজন সভাপতি, তিন জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ একজন, সাংগঠনিক সম্পাদক একজন, প্রচার ও দপ্তর সম্পাদক একজনসহ মোট ৯ সদস্য বিশিষ্ট পঞ্চম কার্যকরী পরিষদ গঠন করা হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের মধ্যে রয়েছেন—সভাপতি পদে ব্যকস এর সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম শিবলু (ছাতা) ও ব্যকস এর সাবেক উপদেষ্টা মো. শাহিন মিয়া (মোমবাতি)। সহসভাপতি পদে মো. সোহেল আহমদ ভান্ডারী (বিমান), মো. টেনু মিয়া ভান্ডারী (আনারস), সুকড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শফিউল আলম শফিক (আম), মুসলিম উদ্দিন তালুকদার ধনী (গোলাপ ফুল), মতিউর রহমান (রিকশা) ও মো. আব্দুল করিম জুয়েল (টেবিল)।
