কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার!

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৫

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামের খন্দকার হাসিবুল হকের বাড়ি থেকে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

হাসিবুল হক ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। রবিবার রাত সাড়ে ৯টার সময় তার ঘরের খাটের নিচে মেঝের গর্তের ভেতর বড়ো মাটির কলসিতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ থেকে দেশি তৈরি একটি পিস্তল ও ইয়াবা উদ্বার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসিবুল পালিয়ে গেলেও তার স্ত্রী জলি আক্তার সান্তনা ও ছেলে রাব্বিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।