কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমি রানি মিত্র এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক সুমি রানি মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারের আদি নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, টেম্পো স্ট্যান্ড রোডে বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা এবং ডাকবাংলো রোডে আল-মদিনা হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।