চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার দুপুরে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বইগুলো বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, শংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম।
