আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাকে এগিয়ে নিতে নতুন সেবাপণ্য ‘আইএফআইসি সহজ অ্যাকাউন্ট’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ অক্টোবর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, হেড অব রিটেইল ব্যাংকিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী গত ১৩ অক্টোবর অ্যামডা ইন্টারন্যাশনাল, জাপানের প্রেসিডেন্ট ড. শিগেরু সুগানামি, এমডির কাছে ব্যাংকের সিএসআর কর্মকাণ্ডের আওতায় ২০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। কুড়িগ্রাম অঞ্চলের বন্যাপ্লাবিত এলাকায় চিকিত্সাসহায়তা হিসাবে অ্যাসোসিয়েশন এফ মেডিক্যাল ডক্টরস অব এশিয়া, বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে এই অনুদান দেওয়া হয়।
০০০
সম্প্রতি মালয়েশিয়ার সেলেঙ্গারে মাই ক্যাশ গ্লোবাল অপারেশন কার্যালয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং মাই ক্যাশ অনলাইন এসইএনডি বিএইচডির মধ্যে ফিনটেক সহযোগিতার জন্য একটি অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম (এফসিএমএ) এবং মাই ক্যাশ অনলাইন এসইএনডি বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
