হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর এ ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিকুর রহমান আবুল প্রমুখ।
