কোনো স্বতন্ত্র প্রার্থী নেই দিনাজপুরের ছয় আসনে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

দিনাজপুর, অফিস

দিনাজপুরের ছয়টি আসনে মোট নয়জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত থাকলো না একজনও। এই নয়জন প্রার্থীর মধ্যে বাছাইয়ে বাতিল হন সাতজন। বাছাইয়ে বৈধ হন দুইজন প্রার্থী। এর মধ্যে দিনাজপুর-৫ আসনে মনসুর আলী সরকার এবং দিনাজপুর-৬ আসনে আজিজুল হক চৌধুরী। কিন্তু রবিবার দুইজন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় জেলার এই ছয়টি আসনে আর স্বতন্ত্র প্রার্থী থাকলো না। চূড়ান্ত ৩৪ জন প্রার্থীর সকলেই কোনো না কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।