নেই স্থায়ী পন্টুন, ভাঙা জেটি দিয়ে কষ্টে পারাপার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:১৪

নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের বাসিন্দাদের নদীপথে যাতায়াতের অন্যতম একটি ঘাট হচ্ছে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট। তবে এ ঘাট ব্যবহারকারী হাজারো যাত্রীর জন্য নেই কোনো স্থায়ী পন্টুন। বাঁশ ও কাঠের তৈরি সরু জেটি দিয়েই চলছে যাত্রী পারাপার। কিন্তু এই দুর্বল জেটি বেশি দিন টেকে না। কিছুদিন পরপরই নতুন করে জেটি নির্মাণ করতে হয়। আর এই দুর্বল জেটি দিয়েই ঝুঁকি নিয়ে নৌকায় ওঠানামা করতে হয় যাত্রীদের। দিনে কোনোভাবে পার হওয়া গেলেও রাতের বেলা অন্ধকারে এই জেটি পারাপারের কাজটি অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়             —তাপস সাহা