সাভারে শিশু অধিকার সপ্তাহ পালিত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:১৫

সাভার : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সাভারে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার-ভার্ক এর ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন’ প্রকল্প আয়োজিত, ইউকেএআইডির আর্থিক সহায়তায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জমাগড়া সাউথ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে  র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে দেড় শতাধিক শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ারপুর ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আসমা আক্তার। বক্তারা শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন বন্ধ, শিশুদের সুরক্ষা নিশ্চিত ও শিশুর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানান        —ইত্তেফাক