রায়হান ফেরদৌস
গাছ আমাদের বন্ধু এবং
গাছ আমাদের প্রাণ,
এসব জেনেও সেই গাছেদের
কেড়ে নিচ্ছি জান।
গাছ আমাদের হূদপিণ্ড আর
গাছ আমাদের শ্বাস,
গাছগাছড়া কেটে করছি
নিজের সর্বনাশ।
গাছ আমাদের প্রতিবেশী
গাছ আমাদের ভাই,
বছর প্রতি দশের অধিক
গাছ লাগানো চাই।
গাছ লাগানো শহর-গাঁয়ে
বন্ধ হবে যেই!
পৃথিবীটা বদলে যাবে
আর হারাবে খেই।
খেই হারিয়ে প্রকৃতি তার
নেবে কঠিন শোধ,
থাকতে সময় গাছের প্রতি
জাগাও তবে বোধ।
