স্বপ্ন পূরণের নেপথ্যে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:১৯

প্রায় আট বছর আগে একা একজন মেয়ে পরিবারের সবাইকে ফেলে বাংলাদেশ থেকে সুদূর চীনে এমবিবিএস পড়তে গিয়েছিল। পড়া শেষ করে ২০১৭ সালের মাঝামাঝি বাংলাদেশে এসে পেশাগত কাজ শুরু করেন। দীর্ঘ এই একা যাত্রার পর তার স্বপ্ন পূরণ হয়েছে। বলছিলাম চট্টগ্রামের মেয়ে ডা. জাসিয়া সিদ্দিকীর কথা। তবে, তার এই স্বপ্ন পূরণের নেপথ্যে কাজ করেছে সানজেন এডু লিমিটেড। ডা. জাসিয়ার যাত্রার কিছুটা গল্প শুনে লিখেছেন—

জিলফুল মুরাদ

শুধু ডা. জাসিয়াই নয়, তার স্বপ্ন পূরণের এই যাত্রা দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে আরো চার জন নারী চীনের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছেন। আর তাদের সার্বিক সহযোগিতা করেছে সানজেন। ডা. জাসিয়ার মতে, অনেকেই আছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখেন। আবার অনেকেরই দীর্ঘদিনের লালিত স্বপ্ন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। তবে এ ক্ষেত্রে অনেকেই সঠিক তথ্য জানা না থাকার কারণে বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। তাই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। এজন্য ভালো এবং বিশ্বস্ত একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতা খুব জরুরি। জাসিয়া জানান, বিদেশে যাওয়া থেকে শুরু করে পাশ করে আসা পর্যন্ত বিভিন্ন সময় আমি সানজেনের সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। এই বিষয়টি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

শুধু বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা নয়, বরং বাংলাদেশেও পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের ব্যবস্থা ও সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি। এমন একজন শিক্ষার্থী সারদা প্রসন্ন দাস। তিনি ভারতের ওড়িশা রাজ্য থেকে বাংলাদেশে পড়তে এসেছেন। এখন আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষে পড়ছেন। তিনি জানান, বাংলাদেশে এসে পড়াশোনার সার্বিক বিষয়ে সহযোগিতা তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে পেয়েছেন।

এ বিষয়ে কথা হয়, সানজেন এডু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হকের সঙ্গে। তিনি বলেন, কালের বিবর্তনে এখন শিক্ষার্থীদের প্রত্যাশা বেড়েছে। তার মানে এই নয় যে, দেশে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তবে, শিক্ষার্থীরা এখন ঘরে বসেই বিশ্বের নানা প্রান্তের খোঁজখবর পাচ্ছেন। আর সে কারণেই তাদের চাহিদা ও প্রত্যাশাও বেড়েছে। অনেকে শিক্ষাবৃত্তিও নিয়ে যাচ্ছেন। তবে, দেশের বাইরে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নের জন্য বেশ আগে থেকে প্রস্তুতির প্রয়োজন হয়। এ ক্ষেত্রে শুধু পরীক্ষার ভালো ফল নয়, ভালো একটা গাঁথুনিরও দরকার হয়। নিচের বিষয়গুলো সম্পর্কে আগে থেকে ভালোভাবে জানা থাকলে এ ক্ষেত্রে ব্যর্থ ও প্রতারিত হওয়ার কোনো আশঙ্কাও থাকে না। তিনি বলেন, সানজেন এডুকেশন কানাডা, চীন, মালয়েশিয়া, ভারত, ইউরোপ ও আমেরিকায় শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করে থাকে।

তার মতে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকলেও সঠিক তথ্যের অভাব থাকলে বহুদিনের লালিত স্বপ্নও মাঝপথে এসে ব্যাহত হয় অনেক শিক্ষার্থীর। স্বপ্ন বাস্তবায়ন তখন সুদূরপরাহত হয়। তাই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকলে প্রথমেই প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে আপনার উচিত স্বচ্ছ ধারণা রাখা। উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো হবে, স্কলারশিপের ব্যবস্থা আছে কি না, ছাত্রত্বকালীন কাজের সুযোগ আছে কি না, যে কোর্সটি করার জন্য বিদেশে যেতে চাইছেন সেই কোর্সটি দেশে কোথাও করা যায় কি না, করা গেলেও দেশে ও বিদেশে আপনি কী কী সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে পারেন, সেসব বিষয়ে তুলনামূলক ধারণা রাখতে হবে। সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্তে পৌঁছবেন সেটিই শিক্ষার্থীর জন্য মঙ্গলকর হবে।