মোহাম্মদ শরীফ
‘মা সংগীতশিল্পী হতে চেয়েছিলেন। চর্চা করছেন কিন্তু হতে পারেননি। মা এখন গানের শিক্ষক। আমি মায়ের স্বপ্ন পূরণে গান করি’—কেন সংগীত শিল্পী হলেন? প্রশ্নের জবাবে বলছিলেন সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সোনিয়া সাহা শান্তা। টিভি প্রোগ্রাম আর স্টেজ-শো করে ব্যস্ত সময় পার করছেন শান্তা।
স্টেজ-শো টিভি প্রোগ্রাম বেশি ভালো লাগে তার। ইচ্ছেমতো গান করা যায়, মন খুলে আনন্দ করা যায়। ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হয়েছে তার গান। বেশ কিছু অ্যালবামেও কাজ করা হয়ে গেছে। প্রণতি জানাই, শিরোনাম-২, ছুটির ঘণ্টা ইত্যাদি। ইউটিউব ভিডিও-তে করেছেন কাজ। গেয়েছেন বিটিভি, মাইটিভি, চ্যানেল এসটিভির সংগীত প্রোগ্রামে। রেডিও প্রোগ্রামের অভিজ্ঞতাও বেশ দারুণ—বললেন তিনি। জাগো এফএম ব্রেভার মিউজিক গ্যারেজ কন্টেস্টে হয়েছিলেন সারা দেশব্যাপী প্রথম। শান্তা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সদ্য অনার্স সম্পন্ন করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। গানের জগতে আসার পেছনে প্রধান অনুপ্রেরণা তার মা। তবে বড়ো দিদির জামাইয়ের একাগ্রতার কথাও স্বীকার করলেন আন্তরিকতার সঙ্গে। আধুনিক সংগীতের প্রশিক্ষণ-পরামর্শ দেন দিদি জামাই। শান্তা সংগীতের সঙ্গেই থাকতে চান সারা জীবন। প্রশ্ন করেছিলাম একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারলে কোন কাজটি করবেন? বললেন, ‘ধর্ষকদের জনসম্মুখে গলা কেটে শাস্তি দেব।
