১২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরের হাতে ‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার-২০১৮’-এ বর্ষসেরা বৃহত্ শিল্প উদ্যোগ পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪৮তম শাখা হিসেবে বাংলামোটর শাখা সম্প্রতি রাজধানীর বাংলামোটরে পদ্মা লাইফ টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডাইরেক্টর হুমায়ূন বখতিয়ার, এফসিএও জামান আরা বেগম
০০০০০
নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক জেপি মরগ্যানের সম্মানজনক এলিট এসটিপি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে আইএফআইসি ব্যাংক। অটোমেটেড স্ট্রেইট থ্রু প্রসেস (এসটিপি) প্রক্রিয়ায় ৯৯ দশমিক ৪১ শতাংশ পয়েন্ট অর্জন করায় আইএফআইসি ব্যাংককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্প্রতি নয়াপল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ারের কাছে এ-সংক্রান্ত সনদ তুলে দেন জেপি মরগ্যানের এশিয়া প্যাসিফিক প্রধান মিজ ক্রিস্টিন ট্যান
০০০০
বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এলো সিম্ফনি আই৬৮ নামে নতুন একটি স্মার্ট ফোন। ১.৫ জিবি র্যাম এবং ফিংগারপ্রিন্ট-সমৃদ্ধ এই স্মার্ট ফোনের মূল্য ৫ হাজার ৯৯০ টাকা। সিম্ফনির সব আউটলেটে এই স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে তিনটি গ্র্যাডিয়েন্ট কালারে। স্মার্ট ফোনটি উদ্বোধন করেন সিম্ফনির সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান, হেড অব মার্কেটিং; মোহাম্মদ রিয়াদ, হেড অব সেলস; এম এ হানিফ ও ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস অ্যান্ড প্ল্যানিং তারিকুল ইসলাম
