তা র কা ব চ ন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৩৯

টিভির বাইরে নাটক নির্মাণ হওয়ার কারণে শিল্পী-নির্মাতাদের কাজ বেড়েছে। তবে ইউটিউবে এখন মাঝে মাঝে এমনকিছু নাটক দেখা যায় যেগুলোর মান অনেক খারাপ। এ কাজগুলোর কারণে অনেক সময় দর্শকের চোখে ভালো নাটক পড়ে না। পাশাপাশি আমাদের নাটক নিয়ে দর্শকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমাদের এখানে পেশাদারিত্বের কিছুটা অভাব আছে। আমরা সবাই যদি নিজের পেশার প্রতি দায়িত্বশীল হই তাহলে এমন হওয়ার কথা না। শিল্পী ও নির্মাতা কেউ কাউকে ছাড়া কাজ করতে পারবে না। সেখানে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি করা কখনো ঠিক নয়। আমি বিশ্বাস করি, আমরা আমাদের নিজের জায়গাটা ঠিক রাখবো। সব কিছু এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। বিশ্ব এখন সবার হাতের মুঠোয় বন্দি। সময়ের সঙ্গে আমাদেরও ভালো কিছু নিয়ে দর্শকের কাছে আসতে হবে।