রুপার পদকেও আফসোস মাবিয়ার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

মিসরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক সলিডারিটি ভারোত্তোলনে বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত গতকাল রৌপ্য পদক জিতেছেন। পদক জয় আনন্দের হলেও মাবিয়ার আফসোস যে মেয়েটি স্বর্ণ জিতেছে সে এই অর্জনের সুবাদে টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে গেছেন সরাসরি। বাংলাদেশের এমন সুযোগ কম। অলিম্পিক গেমসে খেলতে বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান রিও অলিম্পিকে সরাসরি খেলেছিলেন। তাছাড়া ভারোত্তোলনের মতো খেলায় সরাসরি অংশগ্রহণের সুযোগ কম বা নেই বললেই চলে। মিসরের টুর্নামেন্টে ক্ষীণ সুযোগ দেখা দিয়েছিল মাবিয়ার সামনে। কিন্তু সেটা নিতে পারেননি তিনি। কারণ এধরনে আসরে যতটুকু প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতির বিষয় থাকে, মাবিয়ার সেটা নেই। মাবিয়ার ঘটনা জানান দেয় আরো বেশি অনুশীলন এবং উন্নত দক্ষ কোচ দিয়ে প্রশিক্ষণ নিতে পারলে ভারোত্তোলনের বিশ্ব সেরা মঞ্চেও মর্যাদার সঙ্গে বাংলাদেশের ভারোত্তোলকরা লড়াই করতে পারে।

মিসরের আন্তর্জাতিক সলিডারিটি ভারোত্তোলনে ৭১ ওজন শ্রেণিতে মাবিয়া ক্লিন এন্ড জার্কে ১০০ কেজি তুলেছেন এবং স্ন্যাচে ক্যারিয়ার সেরা ৮০ কেজি তুলেছেন। সব মিলিয়ে ১৮০ কেজি ওজন তুলে মাবিয়া রৌপ্য পান। এই ইভেন্টে স্বর্ণ জয় করেছেন মিসরের রানীয়া মোহাম্মাদ ইজ্জাত। তিনি সব মিলিয়ে ওজন তুলেছেন ২০৭ কেজি। এটি পঞ্চম আসর। ২০ দেশের ১১৪টি দেশের ভারোত্তোলক।