ছাদের ওপর বিদ্যুতের তারে শিশুরা খেলা করে!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৫৯

ছাদের ওপর বিদ্যুতের তারে বাঁদরঝোলা ঝুলে শিশুরা খেলা করে! দোল খায়! এই তারগুলো দিয়ে আড়াইশো ভোলটেজ বিদ্যুত্ চলাচল করে! শিশুরা যখন খেলাধুলা করে তখন মনে হয়, এই বুঝি বৈদ্যুতিক তারে লেগে দুর্ঘটনা ঘটল। সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের মো. আজিজুর রহমান (জলিল)-এর বাড়ির ছাদের ওপরে বিদ্যুতিক তারের এই ভয়ংকর ফাঁদ। ছাদ থেকে তারগুলোর উচ্চতা ২/৩ ফুট মাত্র, যা শিশুদের নাগালের মধ্যে । ফলে এই তারগুলো মরণ জালে পরিণত হয়েছে। ক্যাবলগুলো কভারিং করা হলেও সংযোগ স্থানগুলো খোলা। ফলে যে কোনো সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যেতে অবুঝ শিশুরা। এ নিয়ে ভীষণ চিন্তিত শিশুদের মা-বাবা। তারগুলোতে বাঁদরঝোলা খেলার সময় প্রাণহানির ঘটনা ঘটা বিচিত্র নয়। কোনো মায়ের বুক খালি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। সত্বর জায়গাটি পরিদর্শন করে ব্যবস্থা নিতে সংশ্লি­ষ্ট পল্ল­ীবিদ্যুত্ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

অরুয়াইল বাজার,

সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া