এগিয়ে থেকেও জয় পায়নি বাংলাদেশের কিশোররা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডকে হারানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এক গোলে এগিয়ে থাকার পরও বাংলাদেশ গতকাল থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছে। অনূর্ধ্ব-১৫ উয়েফা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রথম খেলায় সাইপ্রাসের কাছে হেরেছিল ৪-০ গোলে। একদিন পরই থাইল্যান্ডের বিপক্ষে দারুণ খেলে বাংলাদেশ দল জিততে যাচ্ছিল। ৩৪ মিনিটে গোল করেন বাংলাদেশের আশিকুর রহমান ১-০। কিন্তু তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। বিরতির ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করে। দ্বিতীয়ার্ধের খেলায় থাইল্যান্ড এবং বাংলাদেশের কিশোর ফুটবলাররা কেউ কারো জালে বল রাখতে পারেনি। বাংলাদেশের শেষ খেলা মালদ্বীপের বিপক্ষে আগামীকাল।