ডিএসসিসির উচ্ছেদ অভিযান

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে আড়াই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের দক্ষিণ ও উত্তর পাশের আরামবাগ কালভার্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে ৮১টি ভাসমান খাবার হোটেল, ১০০টি চা বিক্রির টং দোকান, ২০টি ভাঙ্গারির দোকান, পাঁচটি সেমিপাকা দোকান, ১০টি ভাসমান কাপড়ের দোকান, ১০টি পানির দোকান, গাড়িতে করে খাবার বিক্রির ২৫টি দোকানসহ মোট ২৫১টি ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।