দুর্ঘটনার কবলে কুবির শিক্ষকদের বাস

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।

সোমবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিক্ষক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোডে এলে পেছন থেকে জোনাকী পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বাসে থাকা কয়েক জন শিক্ষক জানান, জোনাকী পরিবহনের বাসটি বিশ্ববিদ্যালয়ের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় অনেকেই আঘাত পেয়েছেন। বাংলা বিভাগের গোলাম মাওলা স্যার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।