কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মামুনকে সোমবার একটি হোটেলের ভেতর কুপিয়ে জখম করা হয়।
হামলার শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন বলেন, আমার কোনো শত্রু নেই। তবে হোটেলে বিল দেওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতে আমাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
