সাতক্ষীরা প্রতিনিধি
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়।
সনাক সাতক্ষীরার সভাপতি আবুল বাসার ওরফে পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর দিলারা বেগম, কিশোরী মোহন সরকার, মানবাধিকার কর্মী মাধবদত্ত প্রমুখ।
বক্তারা এ সময় ঘাতকদের অচিরেই আইনের কাঠগড়ায় তুলে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
