সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে ইয়াবাসহ কবির বিশ্বাস উকিল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ। উপজেলার বোয়ালী বাজার এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির বিশ্বাস উকিল রাজশাহীর মৃত নিয়াজ উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
