ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাঈন উদ্দিন মোবাইল ফোন প্রতীকে ৪ হাজার ২২০ ভোট পেয়েছেন। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী বশীর আহাম্মেদ সরকার পলাশ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫২ ভোট ও বিএনপি প্রার্থী মো. শাহাবুদ্দিন ২১৭৮ ভোট পেয়েছেন।
সোমবার নবীনগর পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ হয়।
