দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৮

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দির রায়পুর, খোশকান্দি ও কুশিয়ারা এলাকায় মঙ্গলবার বাখরাবাদ গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএএম ফয়াসলের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বাখরাবাদ গ্যাসের পরিচালক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তারা রায়পুর এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ লাইন বিচ্ছিন্ন করেন।