হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের কামারগাঁওয়ে স্বামীর বাড়ি থেকে রুজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ঐ গ্রামের আমির হোসেনের স্ত্রী। আট বছর আগে আমির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তার স্বজনরা জানায়, ঘরের আঁড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
