সাপাহারে তিন জনের জেল-জরিমানা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৯

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা

সাপাহারে এক মাদক ব্যবসায়ী ও দুই খদ্দেরের এক বছর করে কারাদণ্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যান চৌধুরী।

জানা গেছে, উপজেলা সদরের লালমাঠিয়া পাড়ার মাদক ব্যবসায়ী আক্কাস আলীর মেয়ে মোসাঃ মনিরা খাতুনের বাসায় একই গ্রামের জীবন চন্দ্র মহন্ত ও করল ডাঙ্গাপাড়ার বাপ্পি রহমান খদ্দের হিসেবে হেরোইন ও গাঁজা সেবন করছিল। গোপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী বিষয়টি জানতে পেরে অভিযান চালান। এরপর ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম গাঁজা ও হেরোইনসহ মনিরা ও জীবন চন্দ্র মহন্ত এবং বাপ্পি রহমানকে আটক করে। পরে প্রত্যেকের এক বছর করে কারাদণ্ডাদেশসহ ১০০ টাকা জরিমানা করেন।