মার্শের কাণ্ড!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:২৯

শেফিল্ড শিল্ডের প্রথম ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে আউট হয়ে যাওয়ায় নিজের ওপর বিরক্ত হয়ে ড্রেসিংরুমে গিয়ে দেওয়ালে ঘুষি মেরে ইনজুরিতে পড়লেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিশেল মার্শ। হাতের পেছনের অংশে ব্যথা পেয়েছেন তিনি। ইনজুরি থেকে তার সুস্থ হতে কত দিন লাগবে, সেটি এখনো নিশ্চিত করে বলতে পারছে না ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াকা বলেছেন, ‘আউট হওয়ার পর নিজের ওপর বিরক্তি প্রকাশ করে ড্রেসিংরুমের দেওয়ালে আঘাত করায় হাতের ইনজুরিতে পড়েছেন মিচেল। ইনজুরি কতটা মারাত্মক এবং ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।’ আগামী শুক্রবার ভিক্টোরিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মিশেল খেলতে পারবেন না।