ক্যাপশন নিউজ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৪২

গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভারতের অশোক লিল্যান্ড কোম্পানির ৫২ আসনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস হস্তান্তর করেছে পূবালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী প্রমুখ।