গত শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় জামালপুর সমিতি ঢাকার আয়োজনে ঈদপুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মুরাদ হাসান এমপি প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ মুখ্য সমন্বয়ক এসডিজি প্রধানমন্ত্রীর কার্যালয়, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, এম রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি, ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, আব্দুল হালিম, সাবেক কেবিনেট সচিব, ইঞ্জি: মোহাম্মদ আলী, স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি অনুষ্ঠানের আহ্বায়ক মো. তারিকুল আজমসহ জেলার সর্বস্তরের জনগণ। সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলাম (অব) স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সকলে একসঙ্গে জামালপুরের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম মহাসচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
