রাজশাহীতে ২ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকার আরিফুল হক গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৪৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দায়েরকৃত মামলায় ব্যাংকটির রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক এ এস এম আরিফুল হককে (৬৩) গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর সিপাইপাড়ার নিজ বাড়ি থেকে   দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।