রূপগঞ্জে শ্রমিকদের মধ্যে হাত ধোয়ার উপকরণ বিতরণ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:২৩

 ‘সকলের হাত, পরিষ্কার থাক’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন ও নেক্সট এক্সেসরিজ লিমিটেড নামে দুটি পোশাক কারখানায় দিনব্যাপী হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়। এইচএসবিসির আর্থিক সহযোগিতা, ওয়াটার এইডের কারিগরি সহায়তা ও সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার কারখানায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সাবান দিয়ে হাত ধোয়া, শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও চাবির রিংসহ নানা উপকরণ বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মেহের, সহকারী জেনারেল ম্যানেজার এহেতাশামুল হক, শফিকুল ইসলাম, ম্যানেজার জাহিদ হাসান, নাহিদ জামিন, গোলাম দস্তগীর, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।