ফতুল্লায় নিজ সন্তানকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:২৪

ফতুল্লায় আশফাক জামান জাহিন নামে আড়াই বছরের শিশুপুত্রকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা। গত সোমবার রাতে পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটলেও পরিবারের অন্য সদস্যরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে রাতে পুলিশ খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন মা রোকসানা আক্তারকে গ্রেফতার করে।