স্পিডব্রেকার প্রয়োজন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের রাস্তাটি ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের এই ব্যস্ত চৌরাস্তাটির আশেপাশে কোনো গতিরোধক নেই। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহে গড়াই নামের একটি বাস এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। গতিরোধক থাকলে দুর্ঘটনা কমবে এবং অনেক মৃত্যু এড়ানো যাবে। অবিলম্বে শেখপাড়া বাজারে গতিরোধক নির্মাণের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আখতার হোসেন আজাদ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া