জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৮

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিটি দিনই তোমাদের জন্য মূল্যবান। ভাল ফলাফলের জন্য পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভাল করে মনোযোগ দিয়ে পড়বে এবং ছোট ছোট অনেকগুলো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে।

 

১.শ্রেণিবিণ্যাসের জনক কে?

ক. অ্যারিস্টটাল                খ. উইলিয়াম হার্ভে

 গ. ক্যারোলাস লিনিয়াস       ঘ. সলিম আলী

২. কোন প্রাণির দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?

ক. যকৃত কৃমি   খ. হাইড্রা  

গ. স্কাইফা    ঘ. প্রজাপতি

৩. প্রাণি জগতের শ্রেণিবিন্যাসের ভিত্তি হলো-

i. প্রাণি দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য   

ii. বিভিন্ন প্রাণির পারস্পরিক সম্পর্ক

iii. বিভিন্ন প্রাণির মধ্যকার মিল-অমিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও  iii     

গ. ii ও iii     ঘ. i ,   ii   ও   iii

৪.  নিচের কোন প্রাণিটির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ?

ক. ফাইলেরিয়া কৃমির             খ. যকৃত কৃমির 

গ. গোল কৃমি                        ঘ. কেচো কৃমি

৫.  কোনটিকে সমীকরণিক কোষ বিভাজন বলে?

ক. মিয়োসিস               খ. মাইটোসিস 

গ. অ্যামাইটোসিস         ঘ. দ্বিবিভাজন

৬. মিয়োসিস কোষ বিভাজনে-

i. মাতৃকোষের নিউক্লিয়াস দুই বার বিভাজিত হয়

রর. কোমোজোম মাত্র একবার ভাগ হয়  

iii.  দেহ কোষে ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. iও  iii    

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

৭. প্রোফেজ দশায় কোন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার জালিকা ভেঙ্গে যায়?

ক. প্রতিস্থাপন  খ. প্রশমন 

গ. পানি সংযোজন  ঘ. পানি বিয়োজন

৮.  উদ্ভিদ কোন প্রক্রিয়ায় CO2  গ্রহণ করে?

ক. অভিস্রবণ               খ. ব্যাপন  

গ. প্রস্বেদন                  ঘ. রস উত্তোলন

৯. জীবকোষে শ্বষনের সময়-

i. অক্সিজেন ব্যবহূত হয় ii. গ্লুকোজের জারণ হয়   iii.  কার্বন-ডাই-অক্সাইড ব্যবহূত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও  iii   

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

১১. চিনির গাঢ় দ্রবণে কিসমিস ডুবিয়ে রাখলে কী ঘটবে?

ক. অন্ত:অভিস্রবণ   খ. বহি:অভিস্রবণ  গ.ইমবাইবিশন           ঘ. ব্যাপন

১২. নিচের কোন হরমোনটি ক্ষতস্থান পূরণে সাহায্য করে ?

ক. ইন্ডোল অ্যাসিটিক এসিড           খ. অক্সিন

গ. জিব্বেরেলিন            ঘ. অ্যাবসিসিক এসিড

১৩. রাইয়ানের কামরাঙ্গা গাছের কামরাঙ্গা অকালেই ঝরে পড়ছে। এখন সে কোন হরমোন প্রয়োগ করবে?

ক. সাইটোকাইনিন        খ. অক্সিন   

গ জিব্বেরেলিন             ঘ. ইথিলিন

১৪. মস্তিষ্কের কোন অংশটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?

ক. পনস                        খ. সেরিবেলাম  

গ. হাইপোথেলামাস            ঘ. থ্যালামাস

 নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নূসফাত কাঁথা সেলাই করতে গিয়ে সুইয়ের আঘাত লাগার সাথে সাথে হাতটি সরিয়ে নিল।পরে সে ব্যথা অনুভব করতে লাগলো।

১৫. সূই থেকে নূসফাতের হাত সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোন চক্রটি কাজ করেছে?

ক. স্নায়ু চক্র                খ. প্রতিবর্ত চক্র  

গ. তাড়ন চক্র                ঘ. অনুভূতি চক্র

১৬. উক্ত চক্রের অংশ হলো-

i. গ্রাহক অঙ্গ ii. প্রক্রিয়া কেন্দ্র   iii.  সাড়া প্রদান অঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. iও ii                     খ. iও  iii    

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

১৭. মূত্রের মাধ্যমে নিষ্কাশিত নাইট্রোজেনঘটিত বজ্যের্র পরিমাণ কত?                                                                  ক. ৭০% খ. ৮০%     গ. ৯০%       ঘ. ১০০%          

১৮. কোন মৌলের পারমানবিক সংখ্যা ১১ এবং ভর সংখ্যা ২৩ হলে নিউট্রন সংখ্যা কত?

 ক. ১২     খ. ২৩         গ. ৩৪                          ঘ. ১১

১৯. একটি হাইড্রোজেন পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত?

 ক. ৪         খ.    ২              গ.  ১      ঘ  ০

নিচের উদ্দীপকটি পড় ও ২০ ও ২১  নং প্রশ্নের উত্তর দাও।

 ঢ, ণ ত  তিনটি মৌল যাদের পারমাণবিক  সংখ্যা যথাক্রমে ১০, ১১, ১২।

২০. X মৌটির প্রোটন সংখ্যা কত?

ক. ১১      খ. ১২        গ. ১০         ঘ. ২২

২১. Y , Z  মৌল দুটির-

i. এরা নিষ্ক্রিয় মৌল   ii. এরা ধনাত্মক চার্জ বিশিষ্ট iii. এরা ক্যাটায়ন তৈরি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও  iii   

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii

২২. ৫ কেজি ভরের কোন বস্তুকে চাঁদে নিলে তার ওজন কত হবে?

ক. ৮.১৭ নিউটন            খ. ৩৯.১ নিউটন 

গ. ৪৯.১৫ নিউটন       ঘ. ৩৮.০৯ নিউটন

২৩. চন্দ্র ও সূর্যের মধ্যকার আকর্ষণকে কী বলে?

ক. অভিকর্ষ                 খ. মহাকর্ষ   

গ. চুম্বকীয়                   ঘ. ওজন

২৪.পৃথিবী থেকে কত কিলোমিটার উচচতায় মহাকাশ শুরু?

ক. ১৪০ কি.মি.           খ. ১৫০ কি.মি. 

গ. ১৬০ কি.মি.            ঘ. ১৭০ কি.মি

২৫. চুনের পানির রাসায়নিক সংকেত কোনটি?

ক.   CaO                 খ.  CO2 

গ. CO      ঘ. CaCO3

২৬. কোনটি অধাতু?

ক. আয়োডিন               খ. পটাসিয়াম   

গ. আয়রণ                   ঘ. লিথিয়াম

২৭. সূর্য থেকে আলফা সেন্টোরিতে আলো পৌছাতে কত সময় লাগে?

ক. চার বছরেরও বেশী                  খ. চার বছরেরও কম

গ. চার বছর                 ঘ. প্রায় চার বছর

২৮. ৭.অপটিক্যাল ফাইবার কী?

ক. সরু কাঁচ                   খ. সরু ও নমনীয় কাঁচ তন্তু

গ. মোটা কাঁচ                 ঘ. মোটা ও শক্ত কাঁচ

২৯. কোন এসিডটি খাওয়া যায়?

ক. H2SO4              খ.   HNO3    

গ.   HCl   ঘ. CH3COOH

৩০. রাফেজ পৌষ্টিক নালিতে -

i. মলের পরিমাণ বৃদ্ধি   

ii. পানি শোষণ  iii. কোষ্ঠকাঠিণ্য বাড়ায়

নিচের কোনটি সঠিক?                                                    ক. iও ii                     খ. iও  iii    

গ. ii ও iii                   ঘ. i ,   ii   ও   iii