বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি সেক্টরের সবচেয়ে দুর্গম ‘উত্তর লক্কাছড়া’ বিওপি এবং ‘কান্তালং’ বিওপি পরিদর্শন করেছেন।
তিনি সোমবার দুপুরে বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ির সবচেয়ে দুর্গম সীমান্ত ‘উত্তর লক্কাছড়া’ এবং ‘কান্তালং বিওপি’ পরিদর্শন করেন। এ দু’টি বিওপি এতই দুর্গম যে, ব্যাটালিয়ন সদর হতে পায়ে হেঁটে পৌঁছাতে ৪-৫ দিন সময় লাগে এবং হেলিকপ্টারযোগে বিওপিতে মাসে ১-২ বার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়। মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়াতের সুবিধার্থে পায়ে চলার রাস্তা নির্মাণ করা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি
