মোম হাইড্রোকার্বনের মিশ্রণ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৯

রসায়ন

হাসানুজ্জামান, প্রভাষক,

বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড  কলেজ, ঢাকা

 

গতকালের পর

১নং প্রশ্নেরউত্তর (গ)

উদ্দীপকের B পাত্রের পদার্থটি হলো মোম যার দহনে দুই ধরনের পরিবর্তন ঘটে যথা- ভৌত পরিবর্তন ও রাসায়নক পরিবর্তন। যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন ঘটেলেও অভ্যন্তরীণ উপাদানের পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে, মোম সাধারণ তাপমাত্রায় কঠিন, তবে দহনের সময় তাপে গলে তরল মোমে পরিণত হয়। কঠিন

 

মোম        তরল মোম। এক্ষেত্রে অভ্যন্তরীন

 

গাঠনিক উপাদানের কোনরূপ পরিবর্তন হয়নি, এ কারণে মোমের গলন ভৌত পরিবর্তন।

আবার যে পরিবর্তনে পদার্থে অভ্যান্তরে ঘটে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিনত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। মোম হাইড্রোকার্বনের মিশ্রণ। অক্সিজেনের উপস্থিতিতে মোমের দহনে নতুন যৌগ  Co2(g) এবং H2o(g) উত্পন্ন হয়, যা মোমের উপাদানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট। সুতরাং এটি রাসায়নিক পরিবর্তন।

 

বিক্রিয়া: মোম +                             শক্তি।

অতএব মোমের দহনে ভৌত ওরাসায়নিক উভয় পরিবর্তন ঘটে।

১নং প্রশ্নের উত্তর (ঘ)

উদ্দীপকের Aপাত্রের পদার্থটি হলো বরফ যা কঠিন পদার্থ এবং C পাত্রের পদার্থটি হলো শুষ্ক বরফ বা কঠিন কার্বনডাই অক্সাইড যাহা একটি উর্ধ্বপাতিত পদার্থ। সুতরাংAও C পাত্রে তাপপ্রদান করলে বক্ররেখা ভিন্ন হবে, নিম্ন এদের বক্র রেখার তুলনামূলক আলোচনা করা হলো। যেহেতু বরফ একটি কঠিন পদার্থ সেহেতু তাপ দিলে প্রথমে কঠিন থেকে তরলে এবং পরে তরল থেকে বাষ্প পরিণত হয়। এক্ষেত্রে বক্র রেখাটি হবে নিম্নরূপ:-

A-B রেখা বরাবর কঠিন বরফ,BC বরাবর কঠিন ও তরল,CD রেখা বরাবর তরল, DE রেখা বরাবর তরল ও বাষ্প এবং EF বরাবর বাষ্প।

পক্ষান্তরে,শুষ্ক বরফ কে তাপ প্রদান করলে বাষ্পে পরিণত হয় সেক্ষেত্রে প্রাপ্ত বক্ররেখা একই রকম না হয়ে কিছুটা ভিন্ন হয়, কারণ কঠিন একটি উর্ধ্বপাতিত পদার্থ। এ ধরনের পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, সে ক্ষেত্রে তরল অংশটি থাকে না, নিম্নে তাপ প্রদানে কঠিন এর বক্র রেখাটি নিম্নরূপ সুতরাং এক্ষেত্রে AB বরাবর কঠিন, BC বরাবর কঠিন ও বাষ্প এবং CD বরাবর কঠিন এর বাষ্প।